নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচী – সকল মসজিদের ইমাম ও ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরন:
- আপডেট সময় : ০৯:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচী – সকল মসজিদের ইমাম ও ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরন:
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বরে ১৩ আগস্ট ২০২৬ তারিখে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে বলে জানা জায়।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সবাইকে বেশি করে গাছ লাগানোর ও সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মো:মনিরুজ্জামান।
জানা গেছে,নওগাঁর আত্রাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আত্রাই উপজেলার সকল মসজিদের প্রতিনিধির মাঝে বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণের
কোনো বিকল্প নেই। প্রতিটি মসজিদের আঙিনায় ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হলে তা পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য সব ধরনের সুফল বয়ে আনবে বলে মনে করেন। একই সাথে গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও স্থানীয়দের যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিগণ।
























