আত্রাইয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালিত
- আপডেট সময় : ১১:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আত্রাইয়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উৎযাপিত:
নওগাঁ জেলার আত্রাই উপজেলা বিএনপি এর সহযোগীতায় গত ১৫ ই আগষ্ট উপজেলা পরিষদ মিলোনায়তনে এই কর্মসূচী র আয়োজন করা হয়।
নওগাঁ আত্রাই উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো:আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আএাই-রানীনগর এর মাননীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু শেখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ আএাই এর বিএনপির সাধারণ সম্পাদক মো:তসলিম উদ্দিন, জনাব মো:আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল হাসান সাগর এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মো: মনোয়ার হোসেন লোটাস।
আএাই উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক জনাব খোরশেদ আলম এবং যুগ্ম আহবায়ক জনাব মো:আশরাফুল ইসলাম লিটন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে বিপুল সংখ্যক বিএনপির অংগ সহযোগীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেখ রহমানের সুস্থ্যতা কামনা করা হয় এবং মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।





















