ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ । চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি। নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতা ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ। আএাই বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসে পরে ৭ শিক্ষার্থী আহত। মানিকগঞ্জে নিখোঁজের ১ সাপ্তাহ পর স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার ‎আমি উন্নয়ন দিব, শান্তি দিব, আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব – হুইপ দুলু। ‎ আশুলিয়ায় ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক শিবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নির্বাচিত – সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু

“পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া”

সামরুল হক,স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই কিশোরীকে উদ্ধার করে বর্তমানে জামালপুরে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তাদের পরিবারের সন্ধান পেতে স্থানীয় জনগণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলেন সানজিদা (১৪) ও আতিয়া (১৩)। তারা সম্পর্কে আপন দুই বোন। তাদের পিতার নাম সোহেল রানা। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পূর্ব নিজ মাওনা এলাকায়, বিএনপি বাজার সংলগ্ন ফরাজিপাড়া এলাকায়।
দুই বোনের মধ্যে ছোট বোন আতিয়া পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং বড় বোন সানজিদা গাজীপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত।
বর্তমানে মেয়ে দুটিকে জামালপুর অপরাজেয় বাংলাদেশের সেল্টার হোমে রাখা হয়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে পরিবারের কোনো মোবাইল নম্বর বা নির্দিষ্ট যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। তারা কোনো কারণে পরিবারের ফোন নম্বর বলতে পারছে না অথবা মনে করতে পারছে না বলে জানা গেছে।
এ অবস্থায় মেয়ে দুটির পরিবারকে খুঁজে বের করার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। বিশেষ করে মাওনা, শ্রীপুর ও গাজীপুর এলাকার বাসিন্দা, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকদের কাছে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি তাদের পরিবার বা ঠিকানা সম্পর্কে নিশ্চিত তথ্য জানেন, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে। অতীতেও সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে অনেক হারিয়ে যাওয়া শিশু ও কিশোর-কিশোরীকে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাই এই দুই কিশোরীর ক্ষেত্রেও সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করার অনুরোধ জানানো হলো, যাতে দ্রুত দুই বোন তাদের বাবা-মায়ের কাছে নিরাপদে ফিরে যেতে পারে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
17 June 2026

প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নির্বাচিত - সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু

www.dailyajkernaldanga.com

“পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া”

আপডেট সময় : ০৬:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬