ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে আন্দোলনের মুখে খোলাহাটি মেলা বন্ধ, ভাঙচুর-লুটপাটের অভিযোগ নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, জনসম্মুখে মাদক ধ্বংস  ‎মাদকবিরোধী অভিযানের পরও থামছে না কারবার, জাহাঙ্গীর আলম এর প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনী আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আত্রাইয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালিত আত্রাই নদীতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু  নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

মো: সাকিব চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার প্রাচীন গৌড় নগরীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেছেন।

বুধবার (১৭ জুন) সকালে শিবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন।

একই সময়ে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর এবং ইমিগ্রেশন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

এদিন সকালে রাজশাহী থেকে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি পৌঁছান ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলাকায়। পরে সুলতানি আমলের ঐতিহাসিক সোনামসজিদসহ আশেপাশের অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এছাড়া সোনামসজিদ সীমান্তের দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সময় তিনি নিজেই ছবি ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
16 August 2026

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

www.dailyajkernaldanga.com

মো: সাকিব চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬