ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে আন্দোলনের মুখে খোলাহাটি মেলা বন্ধ, ভাঙচুর-লুটপাটের অভিযোগ নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, জনসম্মুখে মাদক ধ্বংস  ‎মাদকবিরোধী অভিযানের পরও থামছে না কারবার, জাহাঙ্গীর আলম এর প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনী আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আত্রাইয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালিত আত্রাই নদীতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু  নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

নারায়ণগঞ্জে প্রেমিকাকে বখাটেপনার তথ্য দেয়ায় স্কুল ছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কিশোর পলাতক

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেমিকাকে বখাটেপনার তথ্য দেয় স্কুলছাত্রীকে পরপর দুইবার লাথির ভিডিও ভাইরাল, টিসি পেল ভুক্তভোগী, গা ঢাকা অভিযুক্তের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনার শিকার ওই ছাত্রীকেই স্কুল চলাকালে বিদ্যালয়ের বাইরে থাকার অভিযোগে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, প্রায় এক মাস আগে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওয়াকওয়েতে যাওয়ার সময় এক কিশোর পেছন থেকে তাকে পরপর দুইবার লাথি মারে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের সঙ্গে থাকা আরেক কিশোর পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ভিডিও ধারণ করেছিল। পরে ভিডিওটি ফেসবুক ও টিকটকে ভাইরাল হলে ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।
ভিডিওতে দেখা যায়, স্কুলড্রেস পরা দুই ছাত্রী ওয়াকওয়ে দিয়ে হাঁটছিল। এ সময় এক কিশোর পেছন থেকে একজনকে লাথি মারে। ছাত্রীটি প্রতিবাদ করলে তাকে আবারও লাথি দেওয়া হয়। পরে অভিযুক্তকে স্থানীয়ভাবে কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাওয়ানোর একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত কিশোরের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোরের বিভিন্ন বখাটেপনা সম্পর্কে ভুক্তভোগী দুই স্কুলছাত্রী তার প্রেমিকার কাছে কিছু তথ্য দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়েই অভিযুক্ত এ ঘটনা ঘটিয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে লাথি মারার ভিডিওটি এক মাস আগের। স্কুলের সময় বাইরে ঘোরাফেরা করায় স্কুলের স্যাররা বিচার করে আমার মেয়েকে টিসি দিয়ে বের করে দিয়েছে। আমরা গরিব মানুষ, কাজকর্ম করে খাই। এখন মেয়েকে অন্য স্কুলে ভর্তি করাতে হবে।’ অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান।
এ বিষয়ে ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার বলেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে, তাই স্থানীয়ভাবে ছেলে ও ছাত্রীদের বিষয়ে বিচার হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রায় এক মাস আগের। ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্তের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল এবং ওই কিশোরের বখাটেপনা সম্পর্কে ভুক্তভোগী দুই স্কুলছাত্রী কিছু তথ্য তার প্রেমিকার কাছে জানিয়েছিল। সেই ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। পুরো ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
16 August 2026

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

www.dailyajkernaldanga.com

নারায়ণগঞ্জে প্রেমিকাকে বখাটেপনার তথ্য দেয়ায় স্কুল ছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কিশোর পলাতক

আপডেট সময় : ০৪:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬