গোমস্তাপুরে ১০ প্রতিবন্ধীর মুখে হাসি, হুইলচেয়ার বিতরণ করলেন এমপি ড. মিজানুর রহমান
- আপডেট সময় : ০৭:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
গোমস্তাপুরে ১০ প্রতিবন্ধীর মুখে হাসি, হুইলচেয়ার বিতরণ করলেন এমপি ড. মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে এ হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম বকুল, নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, রহনপুর পৌর জামায়াতের আমির মাইনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মশিউর রহমান, রহনপুর পৌর জামায়াতের সেক্রেটারি মানিক রায়হানসহ দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমের প্রতিক্রিয়ায় বক্তব্য রাখেন সাংবাদিক নাহিদ ইসলাম। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহনপুর পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হুদা।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
























