ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরে বাংলাদেশ স্কাউটসের ৬ দিনব্যাপী ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় রাণী ভবানী রাজবাড়ী চত্বরে ক্যাম্পুরীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, “স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠছে। নিজেদের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আগামীতে এরাই দেশের নেতৃত্বে আসবে।

সারা বিশ্বের প্রায় ছয় কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাদের এই অবদান ব্যাপকভাবে মূল্যায়িত হবে।

নাটোরের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “রানী ভবানীর রাজবাড়ী ও উত্তরা গণভবনসহ পুরো নাটোরকে সুন্দর বাসযোগ্য ও শান্তিময় বিনোদনের শহর হিসেবে গড়ে তোলা হবে। আগামী চার বছর পর এক নতুন ও পরিচ্ছন্ন নাটোর দেখতে পাওয়া যাবে। এই লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের পরিচালক মো. সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কাব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

পরে স্কাউট সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর শেষ হতে যাওয়া এই ক্যাম্পুরীতে রাজশাহী বিভাগের ৮টি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ মোট ২,২০০ জন অংশগ্রহণ করছেন। শিশুদের মাঝে নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবামূলক মানসিকতা বিকাশের লক্ষ্যে এতে ১২টি ‘উচ্ছ্বাস’ ও ৫টি ‘উৎসব’ এর আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬