আত্রাই নদীতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১১:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আত্রাই নদীতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু
নওগাঁর আত্রাই উপজেলায় নদীতে পড়ে মো. ইশা নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) সকাল ৭-৮ টার দিকে উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইশা আএাই উপজেলার বড়কালিকাপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে। গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে ইশা তার নানার বাড়ি দিঘা উত্তরপাড়া গ্রামে বেড়াতে এসেছিল। রবিবার সকালে সবার অজান্তে সে বাড়ির পাশে নদীতে পড়ে তলিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়,নওগাঁর আত্রাইয়ে নদীতে পড়ে মো:ইশা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল আনুমানিক ৭-৮ টার দিকে উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইশা উপজেলার বড়কালিকাপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে ইশা তার নানার বাড়ি উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রামে বেড়াতে আসে।
গতকাল রোববার সকালে বাড়ির উত্তর পাশে নদীর কাছে কোনো একসময় পড়ে যায় শিশু ইশা। সকাল আনুমানিক ৭-৮ টার দিকে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।



















