নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু:
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞ্যাত নারীর মৃত্যু। মৃত্যুর সর্বশেষ ঘটনাটি ঘটেছে ২৪ অক্টোবর ২০২৬ তারিখে।
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) আনুমানিক বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে
খবর নিয়ে জানা যায়,
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম মুক্তা আক্তার (৩৩)। তিনি ঢাকার পেওনাপাড়া এলাকার বাসিন্দা বলে পরিচয়পত্রের তথ্য থেকে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন ব্রিজের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা না গেলেও ঘটনাস্থলে পাওয়া বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কাগজপত্রের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের তথ্য পাওয়া যায়।
নিহতের পরিচয়পত্রে তাঁর নাম মুক্তা আক্তার, জন্মতারিখ ১৪ এপ্রিল ১৯৯৩ এবং পিতার নাম মৃত:আব্দুল কুদ্দুস উল্লেখ রয়েছে।
সান্তাহার জিআরপি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
















