ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় কাজীপুর দিয়ারে গলায় ফাস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান ও জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় গভীর রাতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা সিংড়ায় অনলাইন ব্যবসার আইডির নাম পরিবর্তন নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত  নারী কণ্ঠে ফাঁদে ফেলে প্রবাসীদের সাথে প্রতারণা- ২ টি মোবাইল জব্দ গ্রেপ্তার ৩ আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে -নলডাঙ্গায় হুইপ দুলু  নলডাঙ্গায় নব যোগদানকৃত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও সুধীজনদের মতবিনিময় অনুষ্ঠিত লডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম

সিংড়ায় অনলাইন ব্যবসার আইডির নাম পরিবর্তন নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সিংড়া,নাটোর
  • আপডেট সময় : ০৮:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় অনলাইন ব্যবসার আইডির নাম পরিবর্তন নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

নাটোরের সিংড়ায় অনলাইন ব্যবসার একটি আইডির নাম পরিবর্তন করে ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে চারজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেনা খাতুন (৩৫) নামে এক নারী।

সিংড়া থানায় করা জিডি সূত্রে জানা যায়, হেনা খাতুনের ব্যবসার জন্য অনলাইনে ‘চলনবিল এ্যারেঞ্জেনজার’ নামে একটি আইডি রয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা ওই আইডির নাম পরিবর্তন করে অনলাইনে ব্যবসা পরিচালনা করছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি তাদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নিষেধ করেন।

জিডিতে হেনা খাতুন উল্লেখ করেন, এ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে তাকে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় জিডিতে অভিযুক্ত হিসেবে মোছা. রেখা খাতুন (২৬), মো. জুনায়েদ আহমেদ জয় (১৯), মো. সজিব সরদার (২৫) ও মোছা. ইরা খাতুন (২৪)-এর নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে সাক্ষী হিসেবে মো. আবুল বাসার প্রাদ (২৭)-এর নাম উল্লেখ রয়েছে। এছাড়া আরও কয়েকজন বিষয়টি জানেন ও শুনেছেন বলে জিডিতে দাবি করা হয়েছে।

অভিযোগকারী জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করার কারণে থানায় এসে সাধারণ ডায়েরি করতে কিছুটা বিলম্ব হয়। ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন।

পুলিশের নথি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর ২০২৬ সিংড়া থানায় জিডিটি গ্রহণ করা হয়। জিডি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তা এ এসআই (নিরস্ত্র) এস এম ছাইফুর রহমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
03 September 2026

লডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম

www.dailyajkernaldanga.com

সিংড়ায় অনলাইন ব্যবসার আইডির নাম পরিবর্তন নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৮:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬