ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান-৩ জনকে কারাদণ্ড নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি- বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন নলডাঙ্গায় ৩ টিসহ নাটোরে ১৮ শিক্ষা প্রতিষ্ঠানে এইচ এসসি পাশ শুণ্য- ৫কর্মদিবসের মধ্যে জবাবদিহীর নির্দেশ নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান- ২ জনের ১ মাস করে সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে সার পাচার! ডিলারসহ আটক ০২ নাটোরের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে অল সোলস ডে পালিত নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন নলডাঙ্গায় ৪ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দ্বিতীয় হলেন ,নাটোরের লালপুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হান  নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহল উদ্ধার

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার

রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার এবং বিপুল পরিমাণ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে, একই রাতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক আমিনুল ইসলাম বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র‌্যাব সূত্র জানায়, রাত ১১টার দিকে তাকে আটক করা হয় এবং তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জসহ আশপাশের এলাকায় অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের কাছে রেখেছিলেন বলেও জানান তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
02 November 2026

নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

www.dailyajkernaldanga.com

রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহল উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬