ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে আন্দোলনের মুখে খোলাহাটি মেলা বন্ধ, ভাঙচুর-লুটপাটের অভিযোগ নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, জনসম্মুখে মাদক ধ্বংস  ‎মাদকবিরোধী অভিযানের পরও থামছে না কারবার, জাহাঙ্গীর আলম এর প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনী আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আত্রাইয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালিত আত্রাই নদীতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু  নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নাটোরের নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড। 

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নাটোরের নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড।

নাটোরের নলডাঙ্গায় পরকীয়ার জেরে স্বামী মো: কালুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্ত্রী সালমা বেগম ও তার প্রেমিক আহাম্মদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আজ ২৭ জুলাই সোমবার বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত কালুর স্ত্রী সালমা বেগম স্থানীয় আহাম্মদ আলীর সাথে অবৈধ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বজনদের নানা বাধা নিষেধ সত্ত্বেও তারা এই অবৈধ সম্পর্ক চালিয়ে যায়। ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন কালু। গভীর রাতে পরিবারের সদস্যরা সালমার চিৎকার শুনে ঘরে গিয়ে দেখতে পান কালুর রক্তাক্ত ও নিথর দেহ। শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখে পরিবারের অভিযোগ ওঠে—পূর্বপরিকল্পনা অনুযায়ী সালমা ও তার প্রেমিক আহাম্মদ আলী মিলে কালুকে হত্যা করেছে।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরবর্তীতে পরেরদিন ১৬ অক্টোবর নিহতের বৃদ্ধা মা মোছা: আছিয়া বেগম বাদী হয়ে ছেলে হত্যার বিচার চেয়ে নলডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন।
মামলাটি বিচার প্রক্রিয়ার মাধ্যমে নাটোরের অতিরিক্ত দায়রা ২য় আদালতে গড়ায়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে পাঁচ বছর পর বিজ্ঞ বিচারক মো: সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
রায়ে ১নং আসামী স্ত্রী মোছাঃ সালমা এবং ২নং আসামী প্রেমিক মোঃ আহাম্মদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। অনাদায়ে উভয়কেই আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এবং বাদিনী আছিয়া বেগম এই রায়ে সন্তোষ প্রকাশ করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
16 August 2026

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

www.dailyajkernaldanga.com

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নাটোরের নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড। 

আপডেট সময় : ১১:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬