মাদক ব্যবসায়ী ও সেবনকারী উভয়কে গ্রেফতারের গ্রেফতার করে জেলে পাঠাতে হবে- নলডাঙ্গায় হুইপ দুলু
- আপডেট সময় : ০৪:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
মাদক ব্যবসায়ী ও সেবনকারী উভয়কে গ্রেফতার করে জেলে পাঠাতে হবে- নলডাঙ্গায় হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর নলডাঙ্গা ২ আসনের এমপি এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা মাদক ব্যবসা করছে এবং মাদক সেবন করে উভয়কেই গ্রেফতার করে জেলে পাঠাতে হবে।
শনিবার(৯ মে) বেলা ১২টায় নাটোর জেলার নলডাঙ্গায় পৌরভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। এসময় দুলু আরও বলেন, ফ্যাসিস্টদের কারনে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে গিয়েছি,ফ্যাসিস্টদের কারনে এই নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোর সন্ত্রাসীর রণক্ষেত্র ছিল, এই ফ্যাসিস্ট সন্ত্রাসীদের সাথে কোন আপস নাই। তিনি বলেন, আমি আপনাদের এমপি হিসাবে সহযোগিতা চাই। নলডাঙ্গা পৌরসভার নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে এই নলডাঙ্গা একটি মডেল পৌরসভা হিসাবে আধুনিকতার ছোঁয়া পাবে।
নলডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন, অন্যান্যের মধ্যে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাসিম উদ্দিন নাসিম, নাটোর এনএস কলেজের সাবেক জিএস শহিদুল্লাহ সোহেল, নাটোর পৌসসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সমজান আলী, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সভার সাবেক প্রথম প্রশাসক এম এ হাফিজ, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, পৌর বিএনপি নেতা গিয়াস উদ্দিন পাঠান, জাকির হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাপেল তালুকদার, ৫ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল গণি, উপজেলা কৃষকদল নেতা কাজী বাবলু, ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
















