নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
- আপডেট সময় : ১০:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
নাটোরের নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাস (৮০) মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত প্রদীপ কুমার দাস নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা খামারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মাখন চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার সকাল ১০টা ৭ মিনিটে তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও সালাম প্রদান করা হয়। এ সময় নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), থানার জরুরি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।















