ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ । চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি। নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতা ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ। আএাই বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসে পরে ৭ শিক্ষার্থী আহত। মানিকগঞ্জে নিখোঁজের ১ সাপ্তাহ পর স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার ‎আমি উন্নয়ন দিব, শান্তি দিব, আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব – হুইপ দুলু। ‎ আশুলিয়ায় ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক শিবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নির্বাচিত – সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু

বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

সামরুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৫ জুন ২০২৬) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি মারামারি মামলার এজাহারভুক্ত দুই আসামি মোঃ সিরাজুল ইসলাম (৬০) ও মোঃ মাসুম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তারা গাজীপুরের বাসন থানার চান্দনা এলাকার বাসিন্দা।

এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ৩টি রামদা ও ১টি চাপাতিসহ চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আকরাম (১৯), মোঃ সাগর (২৪), মোঃ শাহীন মিয়া (২৬) এবং মোঃ রিয়াজ ইসলাম (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, একটি চুরি মামলার তদন্তে সন্দেহভাজন ও পেশাদার চোর হিসেবে পরিচিত মোঃ গোলাম রব্বানী ওরফে পেন্টা (২১) নামের একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে চুরি সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া জিএমপি অধ্যাদেশে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সজিব (২১) ও ফাহাদ (২২)। তাদের বিরুদ্ধে মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাসন থানা পুলিশের এক কর্মকর্তা জানান, অপরাধ দমন, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোট ৯ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
17 June 2026

প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নির্বাচিত - সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু

www.dailyajkernaldanga.com

বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট সময় : ০৭:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬