আএাই উপজেলায় মীরা রানীর পাশে নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান
- আপডেট সময় : ০৯:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আএাই উপজেলায় মীরা রানীর পাশে নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান :
নওগাঁর আত্রাই উপজেলায় ভূমি উচ্ছেদের পর অসহায় হয়ে পড়া মীরা রানীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।
জানা যায়,নওগাঁর আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ভূমি উচ্ছেদ মামলার কারণে বসতভিটা হারিয়ে রাস্তায় আসবাবপত্র নিয়ে অসহায় হয়ে পড়া মীরা রানীর পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক মানবিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করেন।ঘটনার বিবরণ ও সহায়তা গত ৩০ জুলাই ২০২৬ তারিখে আদালতের ভূমি উচ্ছেদ মামলার রায় কার্যকর হলে মীরা রানী তার বসতভিটা থেকে উচ্ছেদ হন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তিনি নিজের আসবাবপত্র নিয়ে রাস্তার পাশে মানবেতর জীবনযাপন শুরু করেন।প্রশাসনের নজরে পরার পর খবর পেয়ে আত্রাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান দ্রুত ঘটনাস্থলে লোক পাঠান এবং মীরা রানীর পাশে দাঁড়িয়ে তাকে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেন।মীরা রানীর প্রতিক্রিয়া প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করে তিনি ইউএনও স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
























