আত্রাই-রানীনগরে উন্নয়ন ও রাষ্ট্রপতির ভাষন নিয়ে সংসদে এমপি রেজু শেখের আলোচনা
- আপডেট সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে আত্রাই -রানীনগরের উন্নয়ন ও রাষ্ট্রাপতির ভাষন নিয়ে আলোচনা করেছেন এম পি রেজাউল ইসলাম রেজু শেখ।
মহান জাতীয় সংসদে আত্রাই-স্টেশন ও সমসপাড়া ব্রিজের কাজ নিয়ে কথা বলেন এবং রাণীনগরের উন্নয়ন নিয়ে কথা বলেন ও রাষ্ট্রপতির ভাষনের উপর আলোচনা করেন ৫১ নওগাঁ – ৬ আসনের সম্মানিত এমপি। জাতীয় সংসদে তিনি বলেন, আমার প্রিয় আত্রাই ও রানীনগর বাসীর দীর্ঘদিনের দাবি—
মাননীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু শেখ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উন্নয়ন এবং সমসপাড়া ব্রিজ নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন।
তিনি বলেন,জনগণের অধিকার আদায়ে আমি সবসময় সোচ্চার থাকব, ইনশাআল্লাহ।
মহান জাতীয় সংসদে আহসানগঞ্জ,সাহাগোলা ও রানীনগর রেলওয়ে স্টেশনের সমস্যা তুলে ধরবার জন্য মাননীয় সংসদ সদস্য নওগা -০৬ জননেতা জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। (১৫ এপ্রিল) মহান জাতীয় সংসদে আত্রাই – স্টেশন ও সমসপাড়া ব্রিজের কাজ নিয়ে কথা বলেন এবং রাণীনগরের উন্নয়ন নিয়ে কথা বলেন ও রাষ্ট্রপতির ভাষনের উপর আলোচনা করেন ৫১ নওগাঁ – ৬ আসনের সম্মানিত এমপি মহোদয় শেখ রেজাউল ইসলাম রেজু।তিনি জাতীয় সংসদে বলেন,রাষ্ট্রপতির ভাষন শুনেছি, তিনি সাধীনতার কথা বলেছেন,আমরা যারা এই সংসদে এসেছি তারা নতুন এবং বয়স ৫০ এর ঘরে। রাষ্ট্রাপতি যে ভাষন দিয়েছিলেন সেটা সবার দেখার সৌভাগ্য হয়নি কিন্তু শোনার সৌভাগ্যটা হয়েছে। রাষ্ট্রপতি ভাষনে বলেছেন শহিদ রাষ্ট্রপতি জিয়া সাধীনতার ঘোষক ছিলেন তিনি ছিলেন যোদ্ধা ও সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে ছিলেন।রাষ্ট্রপতি শুধু যুদ্ধের কথা বলেই ক্ষান্ত হননি তিনি বলেছেন ৭১ এর আন্দোলনের ও গন অভুত্থানের কথাও। সর্বশেষে তিনি জুলাই আন্দোলনের কথাও বলেছেন যেখানে বিএনপির অনেক নেতাকর্মী রক্ত দিয়েছে, প্রান দিয়েছে,কেওবা জেল খেটেছে আবার কেওবা পুংগু হয়েছে।এই জন্য এই আন্দেলন কার ও একার নয়। শহিদ জিয়া রাষ্ট্রপতি তিনি তার পরিবার রেখে সাধীনতার ঘোষনা দিয়েছিলেন।
রেজাউল ইসলাম রেজু শেখ বলেন আএাই-রানীনগরের উন্নয়ন তুলে ধরে বলেন, আমার এলাকা আএাই-রানীনগর এই দুই থানা মিলেই আমার আসন।
আমার এলাকায় ৩ টি রেল ষ্টেশন রয়েছে ১টি আহসানগঞ্জ,১টি সাহাগোলা ও ১টি রানীনগর রেলষ্টেশন এই ৩টি রেলষ্টেশনের বর্তমান চরম দুর্দশা। বিশেষ করে আহসানগঞ্জ এই ষ্টেশন দিয়ে ঢাকায় যাতায়াত করে লক্ষ লক্ষ মানুষ নাটোর,বাগমারা,নলডাঙার এলাকার লোক এই ষ্টেশন দিয়ে ঢাকা ও বিভিন্ন যায়গায় চলাচল করে।জনগনের সুবিধার জন্য এই ষ্টেশনটির আধুনিকায়ন ও মডেল স্টেশন করার জন্য মাননীয় মন্ত্রীর কাছে আহবান জানাচ্ছি।এবং একই সংগে রানীনগর ও সাহাগোলা রেলষ্টেশন এর কাজ উন্নয়ন তরান্বিত করার জন্য আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, সমসপাড়াতে একটি ব্রিজ নির্মান করা জরুরী যেখান দিয়ে লোকজন পারাপার হয়।সংসদে এলাকার রেললাইনের আধুনিকায়ন ও সমসপাড়া ব্রিজ নির্মান নিয়ে আলোচনায় করাতে আএাই-রানীনগর বাসি রেজাউল ইসলাম রেজু শেখের প্রতি অনেকটাই কৃতজ্ঞ প্রকাশ করেছেন।






















