ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে -নলডাঙ্গায় হুইপ দুলু  নলডাঙ্গায় নব যোগদানকৃত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও সুধীজনদের মতবিনিময় অনুষ্ঠিত লডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎নলডাঙ্গায় নজরুল বর্ষ-২৬/২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় মাদ্রাসার কেরানি নিয়োগ কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫ নওগা আত্রাই উপজেলা অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান: চ্যামেট প্লাটফর্ম অনলাইন অ্যাপসের মাধ্যমে মানুষের নৈতিক অবক্ষয় ঘটছে চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

জামালপুরে তেল পাচারকারী চক্র আটক: স্থানীয়দের ক্ষোভ, কঠোর শাস্তির দাবি

সামরুল হক, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৪৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে তেল পাচারকারী চক্র আটক: স্থানীয়দের ক্ষোভ, কঠোর শাস্তির দাবি

জামালপুর জেলায় দিন দিন বেড়ে চলা অবৈধ তেল বাণিজ্যের বিরুদ্ধে এবার সরব হয়েছে সাধারণ মানুষ।

অদ্য ২৫ মার্চ ২০২৬ ইং তারিখে জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে একটি তেল পাচারকারী চক্র।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন হাজার লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে গোপনে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় সন্দেহজনক গতিবিধি দেখে এলাকাবাসী তাদের আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, অসাধু কিছু ডিলার নিয়ম বহির্ভূতভাবে কম দামে তেল সংগ্রহ করে তা বিভিন্ন গ্রামে নিয়ে গিয়ে প্রতি লিটার ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করে আসছিল। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এদিকে, স্থানীয়দের দাবি—ডিলাররা নির্ধারিত নিয়ম ভঙ্গ করে মাত্র ২০০ লিটার করে তেল বিক্রি দেখালেও প্রকৃতপক্ষে বড় আকারে মজুত ও অবৈধভাবে সরবরাহ করছে। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ জানান, আটককৃত তেলের একটি অংশ তারা ১১৭ টাকা লিটার দরে কিনে নেয়, যা বাজারমূল্যের তুলনায় অনেক কম।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই ধরনের তেল পাচার চক্র সক্রিয় থাকলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।

ফলে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
তারা আরও বলেন, “জামালপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এসব অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 August 2026

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

www.dailyajkernaldanga.com

জামালপুরে তেল পাচারকারী চক্র আটক: স্থানীয়দের ক্ষোভ, কঠোর শাস্তির দাবি

আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬