ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে -নলডাঙ্গায় হুইপ দুলু  নলডাঙ্গায় নব যোগদানকৃত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও সুধীজনদের মতবিনিময় অনুষ্ঠিত লডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎নলডাঙ্গায় নজরুল বর্ষ-২৬/২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় মাদ্রাসার কেরানি নিয়োগ কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫ নওগা আত্রাই উপজেলা অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান: চ্যামেট প্লাটফর্ম অনলাইন অ্যাপসের মাধ্যমে মানুষের নৈতিক অবক্ষয় ঘটছে চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ
  • আপডেট সময় : ০২:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক, তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। আজ ২০২৬ ইং দলটি ৪৮ বছরে পদার্পণ করলো।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও রয়েছে।

‎দলের ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতা ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তারই ধারাবাহিকতায় নাটোর-নলডাঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। নাটোরের গণমানুষের নেতা ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি আজ নাটোর জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 August 2026

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

www.dailyajkernaldanga.com

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট সময় : ০২:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬