ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দ্বিতীয় হলেন ,নাটোরের লালপুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হান  নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ

বাগাতিপাড়ায় মসজিদের বরাদ্দের অর্থ ও সোলার সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

হাসান আলী সোহেল, বাগাতিপাড়া,নাটোরঃ
  • আপডেট সময় : ০৩:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মসজিদের বরাদ্দের অর্থ ও সোলার সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাম মেম্বারের বিরুদ্ধে শেখপাড়া বাজার মসজিদের উন্নয়নে তৎকালীন জেলা পরিষদের বরাদ্দ করা এক লাখ টাকা যথাযথভাবে ব্যয় না করা এবং মসজিদের নির্মাণসামগ্রী ও সরকারি সহায়তায় পাওয়া সৌরবিদ্যুৎ সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দের টাকা উত্তোলনের পর সেখানে মাত্র চারটি পিলার নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ সময়েও নির্মাণকাজ এগোয়নি। এতে বরাদ্দের অর্থের ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় নাজিম উদ্দিন অভিযোগ করেন, মসজিদের নির্মাণাধীন পিলারে থাকা কিছু রড কেটে শেখপাড়া বাজারে সালাম মেম্বারের ব্যক্তিগত দোকানের শাটারে ব্যবহার করা হয়েছে। একইভাবে এলাকাবাসীর অভিযোগ, মসজিদের জন্য সরকারি সহায়তায় পাওয়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম ও ব্যাটারি সালাম মেম্বারের বাড়িতে এবং আরেকটি সোলার ব্যবস্থা শেখপাড়া বাজারের একটি ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে।

দয়ারামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. হায়দার আলী মোল্লা বলেন, মসজিদের বরাদ্দ ও সম্পদের ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন।

দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানও অভিযোগগুলো সরেজমিন তদন্তের দাবি জানান। তাঁর মতে, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

এলাকাবাসী জেলা পরিষদের বরাদ্দের এক লাখ টাকা, নির্মাণসামগ্রী এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের হিসাব ও বর্তমান অবস্থান যাচাইসহ প্রকল্প-সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সালাম মেম্বারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ

www.dailyajkernaldanga.com

বাগাতিপাড়ায় মসজিদের বরাদ্দের অর্থ ও সোলার সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬