নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ।
- আপডেট সময় : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলাশয়ের পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অসংখ্য পোনা মাছ জব্দ করা হয়েছে।
উপজেলা জলাশয় ও মাছ ধরার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন।
২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার হালতি বিলের আচড়াখালী ও ভূষণগাছা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দোয়ারি জাল ৪৫ টি ও অসংখ্য বোয়াল মাছের পোনা মাছ জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। পোনা মাছগুলো পরে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন আরো জানায়, মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সকলকে নিষিদ্ধ সকল প্রকার জাল ব্যবহার ও ক্রয় বিক্র থেকে বিরত থাকতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা সহকারী মৎস্য কর্মকর্তা, মোঃ সুজন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর মোহাম্মদ হাবিলাহ
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























