নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।
- আপডেট সময় : ০৫:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
২১ জুলাই মঙ্গলবার নলডাঙ্গা উপজেলা সোনাপাতিল মহাসড়কে জনসাধারণের চলাচলের সড়কে ভুট্রা শুকানোর দায়ে দুজনকে আর্থিক দন্ডে দণ্ডিত করা হয়েছে।
অভিযানকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের সর্বমোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সোনাপাতিল গ্রামের মোঃ হাসানের ছেলে মোঃ সুমন (২৮), একই এলাকাট আবুল হোসেনের মেয়ে মোছাঃ রিনা বেগম।
সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট আইন অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















