ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান-৩ জনকে কারাদণ্ড নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি- বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন নলডাঙ্গায় ৩ টিসহ নাটোরে ১৮ শিক্ষা প্রতিষ্ঠানে এইচ এসসি পাশ শুণ্য- ৫কর্মদিবসের মধ্যে জবাবদিহীর নির্দেশ নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান- ২ জনের ১ মাস করে সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে সার পাচার! ডিলারসহ আটক ০২ নাটোরের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে অল সোলস ডে পালিত নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন নলডাঙ্গায় ৪ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দ্বিতীয় হলেন ,নাটোরের লালপুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হান  নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

 নারী কণ্ঠে ফাঁদে ফেলে প্রবাসীদের সাথে প্রতারণা- ২ টি মোবাইল জব্দ গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 নারী কণ্ঠে ফাঁদে ফেলে প্রবাসীদের সাথে প্রতারণা- ২ টি মোবাইল জব্দ গ্রেপ্তার ৩

নারী কণ্ঠে কথা বলে প্রথমে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডি হ্যাক করত একটি চক্র। এরপর হ্যাক করা আইডির মালিকের পরিচিত প্রবাসীদের বন্ধু সেজে স্বজনদের সঙ্গে যোগাযোগ করত তারা। আকামার মেয়াদ শেষ হয়ে গেছে এমন ভয় দেখিয়ে দ্রুত টাকা পাঠানোর কথা বলে হাতিয়ে নেওয়া হতো অর্থ। এমন একটি প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন লালপুর থানার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. সাজদার প্রামাণিকের ছেলে মো. কাউসার আলী (২০), মো. মিজানুর ওরফে বিশুর ছেলে মো. সোহাগ আলী (২৩) এবং মো. টুটুল প্রামাণিকের ছেলে মো. ইমন আলী (১৯)।

পুলিশের ভাষ্য, প্রতারণার কৌশল হিসেবে চক্রের সদস্যরা প্রথমে নারী কণ্ঠে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলত। বিভিন্নভাবে তাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার আইডির নিয়ন্ত্রণ নেওয়া হতো। পরে ওই আইডি ব্যবহার করে প্রবাসী ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করত চক্রের সদস্যরা।

এ সময় নিজেদের ওই প্রবাসীর বন্ধু পরিচয় দিয়ে বলা হতো, প্রবাসে থাকা ব্যক্তির আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। দ্রুত ১ লাখ ২০ হাজার টাকা না পাঠালে বড় ধরনের সমস্যা হতে পারে এমন ভয় দেখিয়ে স্বজনদের কাছ থেকে অর্থ দাবি করা হতো।

পুলিশ জানায়, প্রতারকরা প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের বিভিন্ন সদস্যকে টার্গেট করত। তাদের কাছ থেকে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা নেওয়া হতো।

লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাউসার আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় টিনশেড ঘরের একটি কক্ষে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

ওসি আরও জানান,আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
02 November 2026

নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

www.dailyajkernaldanga.com

 নারী কণ্ঠে ফাঁদে ফেলে প্রবাসীদের সাথে প্রতারণা- ২ টি মোবাইল জব্দ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬