ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় ৩ টিসহ নাটোরে ১৮ শিক্ষা প্রতিষ্ঠানে এইচ এসসি পাশ শুণ্য- ৫কর্মদিবসের মধ্যে জবাবদিহীর নির্দেশ নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান- ২ জনের ১ মাস করে সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে সার পাচার! ডিলারসহ আটক ০২ নাটোরের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে অল সোলস ডে পালিত নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন নলডাঙ্গায় ৪ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দ্বিতীয় হলেন ,নাটোরের লালপুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হান  নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

বকশিগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের সংবাদ সম্মেলন

সামরুল হক, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুয়ারি ও মাদকাসক্ত ছেলের কবল থেকে বাঁচতে চান বকশীগঞ্জের অসহায় বিধবা মা বাবিরন বেগম

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুর চর ইউনিয়নে চাঞ্চল্যকর এক মানবিক ঘটনা সামনে এসেছে। জুয়া ও মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অসহায় বিধবা মা বাবিরন বেগম।
তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেরুর চর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য জনাব মোঃ ছামিউল হক নেদা মেম্বার, আরোও উপস্থিত ছিলেন আলমাছ, হাফেজ, মনোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সংবাদ সম্মেলনে বাবিরন বেগম জানান, তার ছেলে বায়োজিদ দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। মাদকের টাকার জন্য প্রায়ই সে বাড়িতে অশান্তি সৃষ্টি করে এবং টাকা না পেলে বাড়িঘর ভাঙচুর করে। এমনকি একাধিকবার নিজের জন্মদাত্রী মাকেও শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মেরুর চর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার মৃত অহিজলের ছেলে বায়োজিদ একজন চিহ্নিত জুয়াড়ি এবং মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ছামিউল হক নেদা বলেন, “বায়োজিদ দীর্ঘদিন ধরে এসব অপকর্মের সঙ্গে জড়িত। মাদকের টাকা না পেলে সে নিজের মাকেও মারধর করে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বাবিরন বেগম বলেন, “আমি আমার ছেলের ভয়ে ঠিকমতো ঘুমাতে পারি না। সে যখন-তখন আমাকে মারধর করে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন—আমাকে এই নির্যাতনের হাত থেকে রক্ষা করুন।”

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ভুক্তভোগী বাবিরন বেগম তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
31 October 2026

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

www.dailyajkernaldanga.com

বকশিগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬