ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় ৩ টিসহ নাটোরে ১৮ শিক্ষা প্রতিষ্ঠানে এইচ এসসি পাশ শুণ্য- ৫কর্মদিবসের মধ্যে জবাবদিহীর নির্দেশ নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান- ২ জনের ১ মাস করে সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে সার পাচার! ডিলারসহ আটক ০২ নাটোরের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে অল সোলস ডে পালিত নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন নলডাঙ্গায় ৪ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দ্বিতীয় হলেন ,নাটোরের লালপুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হান  নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে বাঘা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে বাঘা থানা পুলিশ টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুন অর রশিদ ও এএসআই জুলফিকার আলী সঙ্গীয় ফোর্সসহ বাউসা ইউনিয়নের কাঁঠালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এসময় সেবনের আসর থেকে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাউসা ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৈকত আলী (২৯) ও বাউসা (মাঝপাড়া) গ্রামের মোহাম্মদ খালেকের ছেলে নুরুজ্জামান সরকার (৩৬)।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা প্রদানের পর আজ তাদের সাজা পরোয়ানাসহ রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, যুব সমাজকে রক্ষায় মাদক কারবারি-সেবনকারী, ইমু হ্যাকার ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও পেশাদারিত্বের সাথে অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি। এ ধরনের অভিযান চলমান থাকবে ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
31 October 2026

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

www.dailyajkernaldanga.com

বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক

আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬