সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
স্কুলের শিক্ষকরা প্রাইভেট পড়ালে এমপিও বাতিল এবং উন্নয়ন বরাদ্দ বন্ধ করে দেয়া হবে – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
নিজস্ব প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০১:৪৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
প্রাইভেট পড়ালে শিক্ষকের এমপিও বাতিল এবং উন্নয়নের বরাদ্দ বন্ধ করে দেয়া হবে
স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে।
শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ওই স্কুলের উন্নয়নে কোনো বরাদ্দ দেওয়া হবে না।’

























