সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২ মনোনয়নপত্র সংগ্রহ -ভোট গ্রহন ২০ আগষ্ট
ঢাকা:
- আপডেট সময় : ০৩:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, ভোট ২০ আগস্ট
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপি নেতা রুহুল কবীর রিজভী।
ইসির তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।























