ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফরহাদ আলী দেওয়ান শাহীনের সাথে ক্রিকেটার সংগঠকদের মতবিনিময় অনুষ্ঠিত বগুড়া পুলিশ লাইনে উদ্ধারকৃত এসআই আরিফুলের ঝুলন্ত মরদেহ – নলডাঙ্গায় নিজ বাড়িতে শোকের মাতম নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় চাঁপাইনবাবগঞ্জে একজনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার – গ্রেফতার ৩ পাবনায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক নলডাঙ্গায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত ১ আত্রাইয়ে উপজেলায় বোর,ধান-চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও বিস্ফোরক সহ গ্রেফতার – ৩ নাটোরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা – ঘাতক স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত 

নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪ জন আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪ জন আটক

নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ৪ জনকে আটক করেছে,নলডাঙ্গা থানা পুলিশ।

স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি,শুক্রবার বিকেলে কথা কাটাকাটির পর এই সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

আহতরা হলেন,পিপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলীসহ তার পরিবারের তিনজন এবং প্রতিপক্ষ একই দলের সহ-সভাপতি লিটন ও রিপনসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,রিপনের হাতের ২টি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে,অপরদিকে আরব আলীও রক্তাক্ত হয়েছেন। ওই দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য আহতদের নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার দেব বলেন,বিষয়টি দলীয় কোন সংঘর্ষ নয়। এটি শুধুমাত্র প্রতিবেশীদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ওই সংঘর্ষকে রাজনৈতিক নয় বরং পারিবারিক দাবি হিসেবে উল্লেখ করে জানান, এটি উভয় পরিবারের মধ্যে তৃতীয় দফার সংঘর্ষ। বিষয়টি নিষ্পত্তির জন্য অনেক চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন,এ ঘটনায় যাদের দোষ প্রমাণিত হবে,তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মারামারির ঘটনায় বাঁশভাগ পূর্বপাড়ার মৃত আব্দুল করিম ব্যাপারির ছেলে মোঃ আনসার ব্যাপারী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই নলডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী মোঃ অযরত আলী সরদার,মোঃ হযরত আলী সরদার মোছা: খাদিজা বেগম,মোছাঃ মরিয়ম খাতুনকে আটক করে।

ঘটনার পর রাতেই জেলা যুবদলের সভাপতি এ.হাই.তালুকদার ডালিম ও সাধারন সম্পাদক(ভাঃপ্রাঃ) মোঃ আনিসুর রহমান আনিস সাক্ষরিত প্যাডে পিপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ লিটন এবং পিপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরোব আলীকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং জেলা যুবদলের প্যাডে আরএ উল্লেখ্য করা হয়েছে,বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে,তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি,নাটোর জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে যেন তারা তাদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান,মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
15 May 2026

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত 

www.dailyajkernaldanga.com

নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪ জন আটক

আপডেট সময় : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬