ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ নওগঁ- নাটোর মহাসড়কে নিরাপত্তা জোর দার ! নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান – ১ জনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড ! ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।  নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই !  নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।  নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ! নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ । 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ ।

পাবনা জেলায় দায়িত্ব গ্রহণের পর মাত্র ৬৬ কর্মদিবসে ১,২৬৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাবনার জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ। তিনি বলেন, এ সাফল্য পাবনা জেলার ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জেলার একটি চেকপোস্টে ৫৪৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, পাবনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে ছদ্মবেশী অভিযান অব্যাহত রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যাতে পাবনাকে ব্যবহার করে অন্য জেলায় মাদক পাচার করা না যায়।

তিনি আরও বলেন, “জেলার যেকোনো স্থানে অপরাধ সংঘটিত হলে অভিযোগের ভিত্তিতে দ্রুত ও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে এবং জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম।

এদিকে, মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন পাবনার সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব। তাদের মতে, জেলা পুলিশের কঠোর পদক্ষেপে পাবনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
19 July 2026

নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

www.dailyajkernaldanga.com

কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ । 

আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬