ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে -নলডাঙ্গায় হুইপ দুলু  নলডাঙ্গায় নব যোগদানকৃত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও সুধীজনদের মতবিনিময় অনুষ্ঠিত লডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎নলডাঙ্গায় নজরুল বর্ষ-২৬/২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় মাদ্রাসার কেরানি নিয়োগ কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫ নওগা আত্রাই উপজেলা অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান: চ্যামেট প্লাটফর্ম অনলাইন অ্যাপসের মাধ্যমে মানুষের নৈতিক অবক্ষয় ঘটছে চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা । 

মো:সাকিব চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।

সীমান্তের অসহায় ও
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আয়োজিত একটি বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বন্যাপ্রবণ ও দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষ সকাল থেকেই ক্যাম্পে ভিড় করেন। নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে বিজিবির আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা মৌসুমী বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষ যোগাযোগ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।

সেই বাস্তবতা বিবেচনায় তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং উপ-অধিনায়ক সাজ্জাদুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত মানুষ বিজিবির এই উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 August 2026

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

www.dailyajkernaldanga.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা । 

আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬