ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফরহাদ আলী দেওয়ান শাহীনের সাথে ক্রিকেটার সংগঠকদের মতবিনিময় অনুষ্ঠিত বগুড়া পুলিশ লাইনে উদ্ধারকৃত এসআই আরিফুলের ঝুলন্ত মরদেহ – নলডাঙ্গায় নিজ বাড়িতে শোকের মাতম নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় চাঁপাইনবাবগঞ্জে একজনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার – গ্রেফতার ৩ পাবনায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক নলডাঙ্গায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত ১ আত্রাইয়ে উপজেলায় বোর,ধান-চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও বিস্ফোরক সহ গ্রেফতার – ৩ নাটোরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা – ঘাতক স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত 

বকশীগঞ্জে ওয়ারিশ সম্পত্তি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৪

সামরুল হক, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ২৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বকশীগঞ্জে ওয়ারিশ সম্পত্তি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ
আহত ৪

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর নতুনপাড়া এলাকায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

২৩ মার্চ সোমবার বিকাল ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে । বকশীগঞ্জ উপজেলার মেরুরচর নতুনপাড়া এলাকার জনৈক আমিনুল ইসলাম এর মুরগির ফার্মের উত্তর পাশে তিন রাস্তার মোড়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ।স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুদ্দুস গং এবং প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা দ্রুত উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।মোঃ আমির হোসেন,সাহার আলী,সাহার আলী স্রী,মোঃ সরোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এ বিষয়ে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের মোঃ কুদ্দুসের ছেলে মোঃ মনিরুজ্জামান সোহেল সাহার আলী ও তার ছেলে আমির হোসেনকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এতে তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। মনিরুজ্জামান সোহেল এই মামলার প্রধান আসামি হিসেবে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরদিন সকাল আনুমানিক ৯টার দিকে বকশীগঞ্জ থানার এসআই শরীফ ও সাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
15 May 2026

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত 

www.dailyajkernaldanga.com

বকশীগঞ্জে ওয়ারিশ সম্পত্তি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৪

আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬