সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় আগুনে পুড়লো বসতবাড়ির রান্নাঘর,ছাগল ও ফসল – প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টারঃ
- আপডেট সময় : ০৪:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩২৪ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় ছাতারভাগ নীলডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের (৩০) বসত বাড়িতে রান্নাঘর ও একটি গোয়ালঘর আগুনে পুড়েছাই।
স্থানীয় সূত্রে জানা যায় ১৫ ই মার্চ রাতে হটাৎ নীলডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের বসত বাড়িত আগুন লাগাড় খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহায়তা ও নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ গোলাম মোস্তফা জানান.. খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুর রহমানের রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে তার গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে এতে গোয়ালে থাকা ছয়টি বকরি ছাগল ও আবাদী রসুন পুরে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগার ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।




















