চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি।
- আপডেট সময় : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি।
চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পরে শিবগঞ্জ থেকে ২টি ও নাচোল থেকে আরও ১টি ইউনিট আসে। তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।























