ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ নওগঁ- নাটোর মহাসড়কে নিরাপত্তা জোর দার ! নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান – ১ জনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড ! ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।  নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই !  নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।  নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ! নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে বাঘা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে বাঘা থানা পুলিশ টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুন অর রশিদ ও এএসআই জুলফিকার আলী সঙ্গীয় ফোর্সসহ বাউসা ইউনিয়নের কাঁঠালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এসময় সেবনের আসর থেকে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাউসা ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৈকত আলী (২৯) ও বাউসা (মাঝপাড়া) গ্রামের মোহাম্মদ খালেকের ছেলে নুরুজ্জামান সরকার (৩৬)।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা প্রদানের পর আজ তাদের সাজা পরোয়ানাসহ রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, যুব সমাজকে রক্ষায় মাদক কারবারি-সেবনকারী, ইমু হ্যাকার ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও পেশাদারিত্বের সাথে অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি। এ ধরনের অভিযান চলমান থাকবে ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
19 July 2026

নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

www.dailyajkernaldanga.com

বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক

আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬