নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে প্রতিবন্ধী মেয়েকে হুইল চেয়ার বিতরণ
- আপডেট সময় : ০৮:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে প্রতিবন্ধী মেয়েকে হুইল চেয়ার বিতরণ
নাটোরের নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হকের উদ্যোগে এক প্রতিবন্ধী মেয়েকে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী মেয়েটি খুব আনন্দ প্রকাশ করেন।
সোমবার (১১ মে) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব নওশাদ নোমানী, বায়তুল মাল সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম জিহাদ, পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল বারি, উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলামসহ প্রমূখ।













