আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফার্মাসিস্ট এর সমন্বয়ে প্রতিবাদি মানববন্ধন
- আপডেট সময় : ০৯:১১:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে
আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফার্মাসিস্ট এর সমন্বয়ে প্রতিবাদি মানববন্ধন:
মেডিকেল রিপ্রেজেনটেটিভগণদের হয়রানির প্রতিবাদে সারাদেশের ন্যায় আত্রাইতেও পালিত হতে দেখা গেছে প্রতিবাদী মানববন্ধন।ঢাকা,মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কিছুদিন আগে মেডিক্যাল রিপ্রেজেন্টিভদের দালাল আক্ষ্যায়িত মনে করে তাদের গ্রেফতার করা হয়েছিল তারই প্রতিবাদে ফারিয়া মআয়োজনে মানববন্ধন। আএাই উপজেলার ওষুধ কোম্পানির প্রতিনিধি যারা আছেন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভগণ ও ফার্মাসিস্টগন এর সমন্বয়ে সোমবার (১১ মে) সকাল ৯ টায় শুরু হয়েছে এই মানব বন্ধন।
এখানে উপস্থিত হয়ে যারা বক্তব্য রাখছেন তারা এই বিষয়টাকে আলোচনা করছেন সবার সামনে তুলে ধরছেন।তারা বলেছেন যে,এইভাবে আমাদের হয়রানি করাতে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন,আমরা দালাল নয়,মেডিক্যাল রিপ্রেজেন্টিভগন উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠি।
আমাদের এই মানব বন্ধন আমাদের পেশার মর্যাদা রক্ষা ও আমাদের নিরাপত্তা রক্ষার্থে সারাদেশের ন্যায় আএাই উপজেলাই এর আয়োজন।




















