ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ নওগঁ- নাটোর মহাসড়কে নিরাপত্তা জোর দার ! নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান – ১ জনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড ! ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।  নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই !  নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।  নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ! নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

রাজশাহীতে ১১ দিন হলো স্কুলছাত্রী নিখোঁজ

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ১১ দিন হলো স্কুলছাত্রী নিখোঁজ

রাজশাহীর চারঘাটে অপহৃত স্কুলছাত্রী মোসা. উমাইয়া বুশরাকে (১৪) ১১ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এই প্রক্রিয়ায় পুলিশের এক সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা ও অর্থ দাবির গুরুতর অভিযোগ তুলে, রোববার সকালে রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন নিখোঁজ ছাত্রীর বাবা-মা।

​উমাইয়া বুশরা উপজেলার হাবিবপুর এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে এবং নন্দনগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

​পরিবার ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি বুশরা। ঘটনার পর চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১২৯১) করা হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার প্রক্রিয়ায় পুলিশের এক সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা ও অর্থ দাবির অভিযোগ করেছেন বুশরার বাবা মো. মিজানুর রহমান ও মা মোসা. সেলেনা বেগম। আজ রোববার সকালে তারা যৌথ স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পুলিশ সুপারের কাছে জমা দেন।

তাদের দাবি, তদন্তের একপর্যায়ে মামলা গ্রহণ ও কার্যকর পদক্ষেপের আশ্বাস দিয়ে পুলিশের এক সদস্য তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। কিন্তু অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত সহায়তা মেলেনি, বরং অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করার জন্য পরিবারকে চাপ দেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগে জানানো হয়, স্থানীয় বিভিন্ন সূত্রে পরিবার জানতে পারে বুশরাকে একজন যুবকের সঙ্গে দেখা গেছে। একপর্যায়ে পরিবার তাদের মেয়েকে সামনাসামনি দেখতে পেলেও স্থানীয় কিছু প্রভাবশালীর উপস্থিতিতে তাকে ফিরিয়ে আনতে পারেননি। পরিস্থিতির সুযোগ নিয়ে বুশরাকে পুনরায় সরিয়ে নেওয়া হয় বলে পরিবারের দাবি।

​বুশরার মা সেলেনা বেগম বলেন, ‘দশদিন নয়, প্রতিটি রাত আমাদের কাছে আতঙ্কের। মেয়েটা কোথায় আছে, কী অবস্থায় আছে, আদৌ নিরাপদ আছে কিনা—এই প্রশ্নের কোনো উত্তর মিলছে না।’

পরিবার এখন উচ্চপর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছে। তাদের দাবি তিনটি—বুশরাকে অবিলম্বে উদ্ধার করতে হবে, ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং অর্থ দাবিসহ অন্যান্য অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

​দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনপত্রের অনুলিপি রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) এবং চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রেরণ করা হয়েছে।

​উল্লেখ্য, উমাইয়া বুশরার এই নিখোঁজের ঘটনা এবং পুলিশি গড়িমসির অভিযোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবার এখন তাদের সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সর্বোচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
19 July 2026

নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

www.dailyajkernaldanga.com

রাজশাহীতে ১১ দিন হলো স্কুলছাত্রী নিখোঁজ

আপডেট সময় : ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬