ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

রিফাজ বিশ্বাস লালন ঈশ্বরদী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

পাবনার ঈশ্বরদীতে সড়ক নির্মাণ কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে সড়কটির নির্মাণ কাজ এগিয়ে চলছে। কাজের গুণগত মান, পুরুত্ব ও বিটুমিনের ব্যবহার সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাবনার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম।

পরিদর্শনকালে সড়কের পুরুত্ব, বিটুমিনের ব্যবহারসহ নির্মাণ কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজের মান ও নির্ধারিত পরিমাপের বিষয়গুলো যাচাই করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির নির্মাণ কাজ সুন্দর ভাবে এগিয়ে চলছে। কাজের মান নিয়ে তাঁরা সন্তুষ্ট। তাঁদের প্রত্যাশা, নির্ধারিত মান বজায় রেখে নির্মাণ কাজ শেষ হলে দীর্ঘদিন সড়কটি ব্যবহার করা যাবে এবং চলাচলে দুর্ভোগ কমবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, দাশুড়িয়ার একটি পরিত্যক্ত স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তরের সরকারি ইয়ার্ড হিসেবে বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা ও মিশ্রণের কাজ করা হয়। বিভিন্ন স্থানে সড়কের কাজে ব্যবহারের জন্য সেখানে প্রয়োজনীয় মালামাল প্রস্তুত করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যখনই মাঠপর্যায়ে কাজ করতে যাই, তখন স্থানীয় জনসাধারণকে কাজের বিষয়ে বুঝিয়ে বলি। এতে তাঁরা কাজের গুরুত্ব বুঝতে পারেন এবং নির্মাণ কাজে সহযোগিতা করেন। স্থানীয় মানুষের সহযোগিতা থাকলে কাজের মান বজায় রাখা ও সুন্দর ভাবে কাজ সম্পন্ন করা সহজ হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম নয়ন বলেন, সরকারি ছুটির দিনেও আমরা ঈশ্বরদীর সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে কাজ চালিয়ে যাচ্ছি। সড়কের পুরুত্ব নির্ধারিত মাপ অনুযায়ী রাখা হচ্ছে। পরিদর্শনেও সড়কের পরিমাপ সঠিক মাপে পাওয়া গেছে।

তিনি আরও বলেন, সাহাপুর ইউনিয়নের গোলত্বর এলাকায় রাজা সরদারের বাড়ি থেকে মিজান সরদারের বাড়ি পযর্ন্ত ৬৭০ মিটার কার্পেটিং এর কাজ দ্রুত এগিযে চলছে। সড়ক নির্মাণে কাজের মান বজায় রাখাকে আমরা গুরুত্ব দিচ্ছি। স্থানীয় মানুষের চলাচল নির্বিঘ্ন করা এবং তাঁদের প্রত্যাশা অনুযায়ী কাজ সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করা, নির্ধারিত পুরুত্ব বজায় রাখা এবং নির্মাণ সামগ্রীর যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত তদারকি ও স্থানীয় মানুষের সহযোগিতার মাধ্যমে কাজটি মানসম্মত ভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা তাঁদের।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

আপডেট সময় : ০৮:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬