নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আরিফ গুরুতর আহত
- আপডেট সময় : ০৯:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আরিফ গুরুতর আহত
নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সাংবাদিক আরিফ গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা কালীমন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. আরিফুল ইসলাম (৩৫) তিনি নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের বাসিন্দা এবং মৃত শাহজাহান মোল্লার ছেলে, নাটোর জেলা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ মোটরসাইকেল নিয়ে বাঁশিলা মেইন সড়কে ওঠার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে গ্রাম্য চিকিৎসার ব্যবস্থা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।





















