ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ নওগঁ- নাটোর মহাসড়কে নিরাপত্তা জোর দার ! নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান – ১ জনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড ! ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।  নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই !  নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।  নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ! নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

আগামী ৩ বছরের মধ্যে প্রতিটি কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে – নলডাঙ্গায় হুইপ দুলু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৩ বছরের মধ্যে প্রতিটি কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে – নলডাঙ্গায় হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা মনে করি যে কৃষক দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে। উনি আরো বলেছেন আগামী তিন বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক কৃষি পণ্য পাবে, ঋণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ-সুবিধা ভোগ করবে । অর্থাৎ বাংলাদেশের কৃষক সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে। এবং এই কৃষকদের জন্য তারেক রহমান যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খালের কর্মসূচি উনি নতুন করে হাতে নিয়েছেন। শুধু কৃষি পণ্য দিলে হবে না পানি না পেলে কৃষক কিভাবে কৃষি ফলাবে কৃষি পণ্য সুবিধার্থে তিনি খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন।

তিনি ১৮জুলাই শনিবার বেলা ২ টার দিকে নাটোর নলডাঙ্গা উপজেলার হল রুমে নাটোরের নলডাঙ্গায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্টিনে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল এমরান খাঁন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চেক ও কার্ড বিতরন প্রথম অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে পরিচয়পত্র (সুবর্ণ কার্ড) বিতরণ করা হয়। একই সাথে স্বাবলম্বী করার লক্ষ্যে উপজেলার ৩৩ জন ব্যক্তির মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া প্রধান অতিথির স্বেচ্ছাধীন তহবিল থেকেও বেশ কয়েকজন সুবিধাভোগীকে অনুদানের চেক প্রদান করা হয়। এসময় ​দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দের আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। উপজেলার মোট ১৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৮ বাণ্ডিল ঢেউটিন এবং নগদ মোট ৮৪,০০০/- (চুরাশি হাজার) টাকা বিতরণ করা হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) শামীম হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ- হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ দলীয় নেতাকর্মী স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
19 July 2026

নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

www.dailyajkernaldanga.com

আগামী ৩ বছরের মধ্যে প্রতিটি কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে – নলডাঙ্গায় হুইপ দুলু

আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬