ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত  নারী কণ্ঠে ফাঁদে ফেলে প্রবাসীদের সাথে প্রতারণা- ২ টি মোবাইল জব্দ গ্রেপ্তার ৩ আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে -নলডাঙ্গায় হুইপ দুলু  নলডাঙ্গায় নব যোগদানকৃত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও সুধীজনদের মতবিনিময় অনুষ্ঠিত লডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎নলডাঙ্গায় নজরুল বর্ষ-২৬/২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় মাদ্রাসার কেরানি নিয়োগ কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫ নওগা আত্রাই উপজেলা অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান:

আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সামরুল হক, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৯:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়াবাসা থেকে সানজিদা (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর ফারেনটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডেন্ডাবর ফারেনটেক এলাকার নজরুল ইসলামের মালিকানাধীন একটি ভাড়া বাসার কক্ষে সানজিদা একাই বসবাস করতেন। প্রতিদিনের মতো ওইদিনও তিনি ঘরের ভেতরে ছিলেন। তবে দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে সন্দেহ হলে স্থানীয়রা খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যবর্তী কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।

নিহত সানজিদা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর এলাকার মৃত তসলিম শেখের মেয়ে। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ গ্রহণের আবেদন করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পুলিশ আরও জানায়, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ করে এমন মৃত্যুতে হতবাক পরিবার ও এলাকাবাসী।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 August 2026

নওগা আত্রাই উপজেলা অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান:

www.dailyajkernaldanga.com

আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬