ঈশ্বরদীর সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন
- আপডেট সময় : ১০:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন
ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুলে’ অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নব-নির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার স্কুলে চত্বরে বর্ণিল সাজ-সজ্জ্বায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইব।
স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ আব্দুল মোমিন, ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ওহিদুজ্জামান টিপু, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোছাঃ খালেদা আক্তার ও আমিনুল ইসলাম মাসুম। অনুষ্ঠান পরিচালনা করেন সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সাংবাদিক মহিদুল ইসলাম। শেষে স্কুলের কোমলমতি শিশুশিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকা, ছাত্রÑছাত্র ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইব বলেন, ঈশ্বরদীতে যোগদানের পর থেকেই ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ এর সুনাম শুনে আসছি। আজ বাস্তবে এসে স্কুলটি দেখে সত্যিই অনেক ভাল লাগছে। তিনি বলেন, শিক্ষার নামে বাচ্চাদের উপর অতিরিক্ত বই চাপিয়ে দেওয়া যাবে না। যাতে করে তাদের উপর পড়ালেখার প্রতি ভয় না জন্মে। শাসন না করে ভালবাসা দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করার আহবান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি শ্রেণিতে প্রত্যেক শিক্ষার্থীকে সমানভাবে দেখাল করতে হবে। তা না হলে অনেক শিক্ষার্থী অমনোযোগী হয়ে শিক্ষা জীবন থেকে ছিটকে পড়বে।
















