ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেদ:
  • আপডেট সময় : ১০:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আমন ধানের জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আমন ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

কৃষকদের অভিযোগ, মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদসহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে সরেজমিনে ধানের জমি পরিদর্শন না করেই অফিসে বসে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ফলে পোকার আক্রমণ প্রতিরোধে সঠিক দিকনির্দেশনা পেতে ভোগান্তিতে পড়ছেন চাষিরা।

উপজেলার কৃষক আবেদ আলী, মুন্সি শফিউল ইসলাম, আকরাম হোসেন ও বিদ্যুৎ হোসেন বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে সময়মতো মাঠপর্যায়ে জমি পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হলে এ ধরনের ক্ষতির আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব হতো। বর্তমানে কারেন্ট পোকার আক্রমণে আমন ধানের ক্ষেত নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

কৃষকরা আরও জানান, দ্রুত আক্রান্ত জমি পরিদর্শন, পোকার আক্রমণের মাত্রা নিরূপণ এবং প্রতিকারের কার্যকর পরামর্শ না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা। এ পরিস্থিতিতে কৃষি বিভাগের জরুরি হস্তক্ষেপ ও নিয়মিত মাঠপর্যায়ে তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা অখিল চন্দ্র মণ্ডল, মো. এজাদ আলী ও চিত্তরঞ্জন মণ্ডল বলেন, তাঁরা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের কারেন্ট পোকার আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছেন।

অন্যদিকে, মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ মোকাবিলায় কৃষকদের যথেষ্ট পরিমাণ পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষকদের অভিযোগ ও কৃষি কর্মকর্তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রান্ত জমি সরেজমিনে পরিদর্শন, পোকার আক্রমণের মাত্রা নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফসলের সম্ভাব্য ক্ষতি এড়াতে কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপ ও নিয়মিত তদারকি প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ

আপডেট সময় : ১০:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬