নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা:
- আপডেট সময় : ০৯:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা:
নওগাঁর আত্রাই উপজেলার (বিশেষ করে তালঘড়িয়া বা এর আশেপাশের এলাকা) পানি পড়া ও কবিরাজি চিকিৎসা সাম্প্রতিক সময়ে স্থানীয় ও দূর-দূরান্তের মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রতি সপ্তাহে বিশেষ করে শুক্রবারগুলোতে বিরামপুর বা অন্যান্য রেলওয়ে স্টেশনে আত্রাইগামী সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।
লোকবিশ্বাস এবং তীব্র মানসিক আকুলতা থেকে বহু মানুষ বিভিন্ন শারীরিক বা মানসিক ব্যাধি থেকে মুক্তি পেতে এই পানি পড়ার ওপর ভরসা করছেন।
খবর নিয়ে জানা যায়,
নওগাঁর আত্রাই উপজেলার হুজুরের পানিপড়াকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের দিনাজপুর, ফুলবাড়ীয়া রেলষ্টেশনে নারী-পুরুষের ভিড় জমেছে অনেকটাই। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে স্টেশনটিতে এ জন-সমাগম দেখা যায়। রোগমুক্তির আশায় দিনাজপুর,পার্বতীপুর, ফুলবাড়ী,এরকম সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ট্রেনে করে আত্রাই যাওয়ার উদ্দেশ্যে এসব স্টেশনে জড়ো হচ্ছেন। তাঁদের মধ্যে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরাও রয়েছেন বলে জানা যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে ট্রেনে আসতে চাইলে আত্রাই রেলওয়ে স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে তালঘরিয়া গ্রামের দূরত্ব সিএনজি বা অটোরিকশায় যাতায়াতযোগ্য।
কেউ নিজের চিকিৎসার আশায়, আবার কেউ পরিবারের সদস্যদের সুস্থ্যতার প্রত্যাশায় পানিপড়া নিতে যাচ্ছেন। এমনকি এক ব্যক্তি তাঁর প্রতিবন্ধী ছেলেকে নিয়েও সেখানে যাওয়ার কথা জানিয়েছেন।
এদিকে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারনে রেলস্টেশনে সাধারণ যাত্রীদের চলাচল ও ট্রেনে ওঠানামায় ভোগান্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
স্টেশন মাস্টার জানিয়েছেন, কয়েক দিন ধরেই এমন জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। এতে যাত্রীদের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানা যায়।















