ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দ্বিতীয় হলেন ,নাটোরের লালপুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হান  নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ

নলডাঙ্গা ভট্টপাড়া-নুড়িয়াগাছা ‎দীর্ঘদিনের অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া, স্বস্তির প্রত্যাশায় এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা ভট্টপাড়া-নুড়িয়াগাছা ‎দীর্ঘদিনের অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া, স্বস্তির প্রত্যাশায় এলাকাবাসী

‎নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ভট্টপাড়া–নুড়িয়াগাছি সড়কের নির্মাণকাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও দুর্ভোগের কারণ হয়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার হাজারো মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
‎নলডাঙ্গা উপজেলার খাজুরা, নুড়িয়াগাছি ও মাধনগরের ভট্টপাড়াসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সড়কটি। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতো বলে জানিয়েছেন এলাকাবাসী।
‎অবশেষে সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। নির্মাণকাজ শেষ হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
‎স্থানীয় বিএনপি নেতাদের মতে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নলডাঙ্গার গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।
‎এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের কল্যাণ ও ভাগ্যোন্নয়নই এই সরকারের অন্যতম লক্ষ্য।”
‎তিনি আরও বলেন, “নাটোরের গণমানুষের নেতা, নাটোর সদর–নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু একজন গ্রামের সন্তান। তাই গ্রামের সাধারণ মানুষের দুঃখ-কষ্ট তিনি গভীরভাবে উপলব্ধি করেন। ভট্টপাড়া–নুড়িয়াগাছি সড়কটির নির্মাণকাজ তাঁর আন্তরিক প্রচেষ্টা ও দ্রুত তদারকির ফসল।”
‎শফিকুল ইসলাম বুলবুল আরও বলেন, “এই সড়কটি শুধু একটি যোগাযোগব্যবস্থার উন্নয়ন নয়, বরং এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগ লাঘবের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সড়কটি নির্মাণ সম্পন্ন হলে তা নলডাঙ্গার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে।”
‎এদিকে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, সড়কটির নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হবে। এতে দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
‎ভট্টপাড়া–নুড়িয়াগাছি সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় এখন স্থানীয় জনগণ। দীর্ঘদিনের অবহেলা ও ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কটি এলাকার মানুষের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগের পথ হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।
‎

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ

www.dailyajkernaldanga.com

নলডাঙ্গা ভট্টপাড়া-নুড়িয়াগাছা ‎দীর্ঘদিনের অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া, স্বস্তির প্রত্যাশায় এলাকাবাসী

আপডেট সময় : ০৩:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬