নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত – সাংবিধানিক স্বীকৃতির দাবি
- আপডেট সময় : ১১:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত :সাংবিধানিক স্বীকৃতির দাবি
সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসীদের পৃথক ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবির মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে মহান ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস।
“Honouring Indigenous Midwives; Safeguarding Life and Well-being” এবং “আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তির প্রয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদ, যুব পরিষদ, নারী পরিষদ ও ছাত্র পরিষদ নাটোর জেলা শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নাটোর সদর অডিটোরিয়াম হল রুমে সকাল ১০:০০ টায় আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আইন উপদেষ্টা এ্যাডভোকেট বাকী বিল্লাহ রসিদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক শিশির মাহমুদ, ইউনাইটেড প্রেসক্লাব নাটোর-এর সভাপতি মো. নাসিম উদ্দীন এবং নাটোর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদৎ হোসেন।
সভায় বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং তাদের অধিকার ও ভূমি রক্ষায় অবিলম্বে পৃথক ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।






















