ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 নারী কণ্ঠে ফাঁদে ফেলে প্রবাসীদের সাথে প্রতারণা- ২ টি মোবাইল জব্দ গ্রেপ্তার ৩ আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে -নলডাঙ্গায় হুইপ দুলু  নলডাঙ্গায় নব যোগদানকৃত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও সুধীজনদের মতবিনিময় অনুষ্ঠিত লডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎নলডাঙ্গায় নজরুল বর্ষ-২৬/২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় মাদ্রাসার কেরানি নিয়োগ কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫ নওগা আত্রাই উপজেলা অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান: চ্যামেট প্লাটফর্ম অনলাইন অ্যাপসের মাধ্যমে মানুষের নৈতিক অবক্ষয় ঘটছে

পাবনায় কবি মজিদ মাহমুদের জন্মদিন উদযাপন

আলমগীর কবীর হৃদয়(পাবনা জেলা প্রতিনিধি):-
  • আপডেট সময় : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৩৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩ দিনব্যাপি বৈশাখি উৎসবের সমাপনী ও কবি মজিদ মাহমুদের জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

পাবনায় ১৬ এপ্রিল সকাল ৯টায় চরনিকেতন কাব্যমঞ্চের আয়োজনে ৩ দিনব্যাপি চরনিকেতন বৈশাখি সাহিত্য উৎসবের সমাপনী অনুষ্ঠান ও কবি মজিদ মাহমুদের ৬০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল (১ বৈশাখ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য বৈশাখি সাহিত্য উৎসবের সমাপনী দিনে কবি, গবেষক, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক মজিদ মাহমুদের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ পর্ব। এতে কবিকে নিবেদিত কবিতা পাঠ, তাঁর রচিত কবিতা আবৃত্তি, বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, মিষ্টিমুখ এবং সাহিত্য বিষয়ক সেমিনারের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি সাজানো হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, মাহবুব আলম, প্রবীণ সাংবাদিক রহীম শাহ, শিশু সাহিত্যিক সৈকত হাবিব, কবি ও প্রাবন্ধিক জয়ন্ত চট্টোপাধ্যায়, জনপ্রিয় অভিনয় ও আবৃত্তিশিল্পী আনোয়ারুল হক, নজরুল গবেষক নাসির আহমেদ, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি মলয়চন্দন মুখোপাধ্যায়, কলকাতার কবি মানিক পণ্ডিত এবং কবি আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল সেমিনার পর্ব, যার বিষয় ছিল “কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাহিত্যের ভবিষ্যৎ”। কবি অখিল পোদ্দারের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন ৭০ দশকের অন্যতম কবি নাছির আহমেদ, সাহিত্য গবেষক ও প্রাবন্ধিক মলয়চন্দন মুখোপাধ্যায়, মাসুদ মোস্তাফিজসহ আরও অনেকে।
এসময় কবি মজিদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, সাধারণ সম্পাদক এটিএম ফজলুর করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, কবি নীলিমা নীল, কবি সৈয়দা সোনিয়া খাতুন, কবি মরিয়ম বেলারুশী। এছাড়াও ঈশ্বরদীর ‘নোঙর’-এর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান হাসান, সমন্বয়ক কবি শাহনাজ পারভীন, কবি নন্দিনী আরজু রুবী, সিরাজুল ইসলাম প্রমুখ।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মিলনমেলায় পরিণত।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 August 2026

চ্যামেট প্লাটফর্ম অনলাইন অ্যাপসের মাধ্যমে মানুষের নৈতিক অবক্ষয় ঘটছে

www.dailyajkernaldanga.com

পাবনায় কবি মজিদ মাহমুদের জন্মদিন উদযাপন

আপডেট সময় : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬