ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ নওগঁ- নাটোর মহাসড়কে নিরাপত্তা জোর দার ! নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান – ১ জনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড ! ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।  নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই !  নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।  নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ! নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

পাবনায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

আলমগীর কবীর হৃদয়(পাবনা জেলা প্রতিনিধি):-
  • আপডেট সময় : ০৩:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমানের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের সরাসরি নেতৃত্বে অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে এসআই বেনু রায় পিপিএম, এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও এসআই মহিদুল ইসলামের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল আটঘরিয়া থানাধীন দেবত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের ৫ সদস্যকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মে ২০২৬) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে পরিচালিত এ অভিযানে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ কৌশলে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের কাছ থেকে মোট ৬টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইট—যেমন Linebet, 1XBET, CK44, 777Jaya, Melbet, NAGAD88 এবং KriKya11-এ সক্রিয় আইডি ও লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা পরস্পরের যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং আর্থিক লেনদেন পরিচালনা করে আসছিল।
উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা।
ডিবি পুলিশ জানিয়েছে, পাবনায় মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলমান থাকবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
19 July 2026

নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

www.dailyajkernaldanga.com

পাবনায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

আপডেট সময় : ০৩:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬