ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে অল সোলস ডে পালিত নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন নলডাঙ্গায় ৪ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দ্বিতীয় হলেন ,নাটোরের লালপুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হান  নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন ‘Damfik’ ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমান আদালত  পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় উপহেলার বিলজোয়ানী এলাকার ঈমান আলী মোল্লার ছেলে মো. আমিরুল ইসলাম (৩৭)কে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik টাইলস ক্লিনার এবং ১৩টি জারকিনে প্রায় ৫০০ লিটার ‘ভিক্সল’ নামীয় এইচসিএল অ্যাসিড জব্দ করা হয়। নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত  পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানার একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল, ভেজাল ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
31 October 2026

নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন

www.dailyajkernaldanga.com

নলডাঙ্গায় বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬