নাটোরে যুবদল থেকে ৪ জনকে বহিষ্কার
- আপডেট সময় : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭৩ বার পড়া হয়েছে
নাটোরে যুবদলের ৪ জন বহিষ্কারাদেশ
দলীয় নৈতিকতা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ এনে নাটোরে যুবদলের ৪ জনকে বহিষ্কারাদেশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলা শাখা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং সাধারণ সম্পাদক (ভাঃপ্রাঃ) মোঃ আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কারকৃতরা হলেন, ১। নাটোর সদর উপজেলা যুবদলের সভাপতি (প্রস্তাবিত) আব্দুল গফুর ২। গুরুদাসপুর উপজেলার নজির পুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুর রহমান রাজা ৩। নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ লিটন ও ৪। একই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরোব আলী। দলের সদস্য পদে বাতিল করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বহিস্কৃতদের কোন প্রকার অপরাধের দায় দায়িত্ব দল নেবে না। এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বহিষ্কৃতদের সাথে সকল প্রকার সম্পর্ক এড়িয়ে চলার।
















